ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনার থেকেও ভবিষ্যত মহামারি মারাত্মক হতে পারে-সারাহ গিলবার্ট

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০১:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ৪৫৮ বার পঠিত

ছবি: সারাহ গিলবার্ট

কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

চলমান করোনা ভাইরাসের সংকটের চেয়ে ভবিষ্যতের মহামারি আরো মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাহ গিলবার্ট এক বক্তৃতায় সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান করোনা সংকটের চেয়ে ভবিষ্যতের মহামারি আরও মারাত্মক হতে পারে। ইতিমধ্যে যে অগ্রগতি অর্জিত হয়েছে তা যাতে বৃথা না যায়, সেজন্য মহামারি মোকাবিলার প্রস্তুতিতে আরও তহবিল দরকার।

আরও পড়ুন : রাজধানীসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

মহামারি করোনার ধরন সম্পর্কে আরও তথ্য না জানা পর্যন্ত লোকজনের ওমিক্রনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করে সারাহ গিলবার্ট বলেন, কোনো ভাইরাস দ্বারা মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ার এটাই শেষ ঘটনা হবে না। সত্য হলো, পরের মহামারিটি আরও খারাপ হতে পারে। সেটি আরও সংক্রামক বা আরও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।

করোনার নতুন ধরন ওমিক্রন বৈকল্পিকের বিরুদ্ধে ভ্যাকসিন কম কার্যকর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশে করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

করোনার থেকেও ভবিষ্যত মহামারি মারাত্মক হতে পারে-সারাহ গিলবার্ট

প্রকাশিত : ০১:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১