ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় বরিশালে করোনায় আক্রান্ত ২১ জন

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ৫৪৯ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

দেশের বরিশাল বিভাগে একদিনে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গ নিয়ে মারা যান ১৫ জন। একই সময়ে নতুন করে ৩৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

৯ আগস্ট(সোমবার) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশে ৫৪ লাখ টিকা আসবে ১৫ আগস্টের মধ্যে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

বরিশালের স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় এক হাজার ৫৬৭টি নমুনা পরীক্ষায় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ভোলায়, ১৩৭ জন। এ ছাড়া বরগুনায় ৩২ জন, পিরোজপুরে ৩১ জন, বরিশালে ৮৩ জন, পটুয়াখালীতে ৮৯ জন এবং ঝালকাঠিতে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

গত ২৪ ঘন্টায় বরিশালে করোনায় আক্রান্ত ২১ জন

প্রকাশিত : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১