জেএসসি পরীক্ষা হবার সম্ভাবনা খুবই কম-অধ্যাপক তপন কুমার
- প্রকাশিত : ১০:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ৪০৩ বার পঠিত

জেএসসি পরীক্ষা হবার সম্ভাবনা খুবই কম-অধ্যাপক তপন কুমার
২০২২ সালে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। সার্বিক বিবেচনায় এই পরীক্ষা নেয়া অনেক কষ্টকর হবে। তাই পরীক্ষা হবার সম্ভাবনা খুবই কম।
চেয়ারম্যান আরও বলেন, আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর খুব কম সময়ই পাওয়া যাবে। এছাড়া জেএসসি পরীক্ষা হোক বা বার্ষিক হোক অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সনদ পাবে। কারণ এই সনদ শিক্ষার্থীদের নানা কাজে লাগতে পারে-বলে তিনি জানান।
প্রাথমিক শিক্ষা সমপানী নিয়েও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।














