ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি প্রেসক্লাব পূর্নগঠনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

মোঃ তপু মাঝি, ঝালকাঠি প্রতিনিধিঃ
  • প্রকাশিত : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ৩৮৫ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

ঝালকাঠি প্রেসক্লাব পূর্নগঠনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

তপু মাঝি,  ঝালকাঠি প্রতিনিধিঃ প্রেসক্লাব থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতার জের সাংবাদিক দিবস তালুকদারের সদস্য বাতিলের প্রতিবাদে ও ঝালকাঠি প্রেসক্লাব পূর্নগঠনের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। ঝালকাঠির ৬টি সাংবাদিক সংগঠনের সমন্বয় গঠিত ‘সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে’ ২২ জুন ২০২২ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক দিবস তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি এসএম  রাজ্জাক পিন্টু, মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক নজরুল ইসলাম, যুবলীগ নেতা কাজী মারুফ ইরান, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন ও টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি প্রেসক্লাবকে একটি চক্র সিন্ডিকেট করে ব্যাপক অনিয়ম ও সেচ্ছাচারিতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা প্রেসক্লাবের গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করায় দিবস তালুকদারের সদস্য পদ বাতিল করেছে।

এছাড়া এই সিন্ডিকেট এর আগেও মতের অমিল হওয়ায় কয়েকজন মুলধারার সাংবাদিকের সদস্য পদ বাতিল করেছে। মানববন্ধনে বক্তারা প্রেসক্লাবের এই সিন্ডিকেট কমিটি ভেঙ্গে দিয়ে ঝালকাঠির সকল পেশাদার সাংবাদিককে প্রেসক্লাবে অর্ন্তভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

উল্লেখ্য সকল সাংবাদিকদের সমন্বয় প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতে মাসব্যপি কর্মবসূচীর অংশ হিসেবে বুধবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

ঝালকাঠি প্রেসক্লাব পূর্নগঠনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২