ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায়

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১২:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ৮৩৬ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

দেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ ১২ মে(বুধবার) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতি না শুক্রবার হবে তা জানা যাবে।

বিজ্ঞাপন

আজ সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হবে। অন্যথায় পরের দিন শুক্রবার মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠবে তার কোনো সন্দেহ নেই।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
আরও পড়ুন: চীনের ৫ লাখ টিকা দেশে পৌঁছেছে
সূত্র: গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

বাংলাদেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায়

প্রকাশিত : ১২:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১