ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরব বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১৩৫৯ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

সৌদি সরকার বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ নিচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বুধবার (১২ মে) রাতে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয় ১১ মে(মঙ্গলবার ) ।মশিউর রহমান জানান, সৌদি টেলিকম কোম্পানির (এসটিসি) সঙ্গে ব্যান্ডউইথ রফতানির চুক্তি করেছে বিএসসিসিএল।

ব্যান্ডউইথ চুক্তির ফলে বাংলাদেশ এককালীন ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার পাবে সৌদি আরবের কাছ থেকে। এছাড়া প্রতি বছর রক্ষণাবেক্ষণ চার্জ বাবদ বাংলাদেশ পাবে ১ লাখ ২০ হাজার ডলার। রক্ষণাবেক্ষণ বাবদ প্রাপ্ত অর্থ সরাসরি পাবে না বাংলাদেশ।  বাংলাদেশকে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ বাবদ যে অর্থ কনসোর্টিয়ামকে পরিশোধ করতে হয়, সেখান থেকে এই পরিমাণ অর্থ বাদ যাবে। সৌদি আরব তাদের দেশের প্রান্ত থেকে এই সক্ষমতা ব্যবহার করবে।

ব্যান্ডউইথ চুক্তির মেয়াদ সম্পর্কে জানতে চাইলে বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘চুক্তির মেয়াদ সাবমেরিন ক্যাবলের লাইফ টাইম, যদি না কোনও পক্ষ চুক্তি বাতিল করতে চায়। এক হিসাবে দেখা গেছে, সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) লাইফ টাইম এখনও ২০ বছর রয়েছে।

তিনি আরও বলেন, ‘‘সৌদি আরব যে ব্যান্ডউইথ নেবে, তা আমাদের ‘আন-ইউজড ক্যাপাসিটি’, যাকে বলা হয় ‘ডার্ক ক্যাপাসিটি’।  এই ক্যাপাসিটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ওরা অ্যাক্টিভেট করে নেবে। আমাদের কিছুই করতে হবে না।’

সৌদি আরব এই ব্যান্ডউইথ নিলেও দেশে ইন্টারনেট ব্যবহারে কোনও প্রভাব পড়বে না বলে জানান সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: শুক্রবার পবিত্র ঈদুল ফিতর
সূত্র: গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

x

সৌদি আরব বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে

প্রকাশিত : ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১