ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০২:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৭৮২ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মহামারি করোনায় ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ও আশপাশের হাটে বিক্রির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে গবাদিপশু ঢাকায় আসবে বিশেষ ট্রেনে করে।

বিজ্ঞাপন

চলতি মাসের আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। রেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কমবেশি হতে পারে।

ময়মনসিংহ বিভাগের জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

এছাড়াও খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে।

২০২০ সালের  পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালু করা হয়েছিল। এ ছাড়া দুই বছর ধরে আম পরিবহনেও বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

বিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু

প্রকাশিত : ০২:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১