ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকা ও বালুবাহী ট্রলারের সংঘর্ষে: মৃত্যু বেড়ে ২০ জন

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১১:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ৬৪৫ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকা ও বালুবাহী ট্রলারের সংঘর্ষে: মৃত্যু বেড়ে ২০ জন

আজ শুক্রবার (২৭আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে লইস্কা বিলে একটি বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এদিকে লাশ উদ্ধার হওয়ার পরেই একে একে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসছেন উদ্ধার কর্মীরা। আহত-নিহতদের দেখতে ও খোঁজ নিতে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে, কোনোরকম বিশৃংঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মো. আবু সাঈদ শামীম বলেন, হাসপাতালের পরিবেশ শান্ত রাখতে আমরা চেষ্টা করছি। মরদেহগুলো শনাক্তে স্বজনদের খোঁজ করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জেলার বিজয় নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি জেলা সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল

২৭-০৮-২১

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

x

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকা ও বালুবাহী ট্রলারের সংঘর্ষে: মৃত্যু বেড়ে ২০ জন

প্রকাশিত : ১১:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১