ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব জাতীয় দলে সময় দিক : বিসিবি

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ৪৭০ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

সাকিব জাতীয় দলে সময় দিক : বিসিবি

চলতি মাসের ২১ জানুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। বিপিএলের চলমান এই আসর নিয়ে চলছে নানা আলোচনা এবং সমালোচনা। তবে এই বিপিএলের মধ্যে আবারও শুরু হয়ে গেছে আইপিএল নিয়ে আলোচনা।

বিজ্ঞাপন

আইপিএলে বাংলাদেশের ৯ ক্রিকেটারের নাম উঠতে যাচ্ছে মেগা নিলামে। তাই বরাবরের মতোই আইপিএল নিয়ে আলোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন আইপিএল যখন মাঠে গড়াবে তখন বাংলাদেশ জাতীয় দল ঠিক একই সময়ে সাউথ আফ্রিকা সফর করবে। তাহলে কি করবেন সাকিব? কিংবা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিই বা কি চাইবে তখন!

আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, আমরা এখন অবদি জানি সাকিব আমাদের সঙ্গে সাউথ আফ্রিকা সিরিজে থাকছে। আইপিএলের প্লেয়ার্স ড্রাফট এখনো দেড়ি আছে, সাকিব হয়তো দলও পাবে। তারপর তার সঙ্গে কথা বলে দেখব। তবে বিসিবি চায়, সে জাতীয় দলে সময় দিক।

চলতি বছরেই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগেরবার সাকিব আইপিএলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান বলে খেলতে চাননি আন্তর্জাতিক ক্রিকেট। এবারে সাকিব আইপিএলে দল পেলে কোন পথে হাঁটেন সেটা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন:
ট্যাগস :

ফেসবুকে আমরা

x

সাকিব জাতীয় দলে সময় দিক : বিসিবি

প্রকাশিত : ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২