ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ৬৮৩ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮।

বিজ্ঞাপন

এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছরের এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলো।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর পক্ষে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধানের কাছ থেকে গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসি সমমানের ফল জানা যাবে যেভাবে

আসন্ন পরীক্ষার ফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মোবাইল ফোনে যেভাবে ফল জানা যাবে

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

SSC DHA 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইট :  ফলাফল দেখতে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

x

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১