করোনার কারণে তিতাসের চাকরির লিখিত পরীক্ষা স্থগিত
মহামারি করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৩০ মার্চ(মঙ্গলবার)সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এপ্রিল মাসের ১, ২ ও ৯ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নবম ও দশম গ্রেডের লিখিত পরীক্ষা।
চলতি মাসের ২৫ মার্চ লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নবম ও দশম গ্রেডে ১৪৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।য়ার আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ৫ নভেম্বর।
আরও পড়ুন: সুফিকোষ : একজন ছাত্রের উপলব্ধি
সূত্র: গণমাধ্যম।
ভারপ্রাপ্ত সম্পাদক : শেখ মাজহারুল ইসলাম শাকিল