ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি তারকাকে দেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার

কিলিয়ান এমবাপেকে বাংলাদেশে আনতে চায় সরকার

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১২:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

কিলিয়ান এমবাপেকে বাংলাদেশে আনতে চায় সরকার

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সামনে রেখে বিশ্বকাপজয়ী এ ফরাসি তারকাকে দেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ আকাঙ্ক্ষার কথা জানান তিনি।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে এ ব্রিফিং আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা।

দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

প্রতিযোগিতায় ছাত্রদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হলেও ছাত্রীদের অংশগ্রহণ রাখা হয়েছে ঐচ্ছিক।

সেপ্টেম্বরে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সোমবার জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ টুর্নামেন্টে দল গঠন করতে না পারলে ওই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ থাকবে।

এ ছাড়া তিনি শিক্ষা বোর্ড থেকে অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসকদের মাধ্যমে টুর্নামেন্ট আয়োজনের জন্য অর্থ বরাদ্দ দিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন:
ট্যাগস :

ফেসবুকে আমরা

ফরাসি তারকাকে দেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার

কিলিয়ান এমবাপেকে বাংলাদেশে আনতে চায় সরকার

প্রকাশিত : ১২:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬