সারাদেশে এসএসসির ফরম পূরণ স্থগিত
- প্রকাশিত : ০৯:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ১২৫৪ বার পঠিত
মহামারি করোনা সংক্রমণ বাড়ার কারণে সরকারের কঠোর বিধি-নিষেধের কারণে সারাদেশে এসএসসির ফরম পূরণ স্থগিত করা হয়েছে।ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিলম্ব ফি দেয়া লাগবে না।
৫ এপ্রিল(সোমবার) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
নেহাল আহমেদ আরও বলেন, ‘মহামারি একটি জাতীয় সমস্যা।সরকারের নতুন বিধি-নিষেধের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে ফরম পূরণের সময় বাড়ানো হবে।’
শিক্ষা বোর্ড সূত্রে জানায়, ‘ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থীরা নিজেদের ফরম পূরণের কাজ শেষ করেছে।এখনো যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে।
আরও পড়ুন: বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
সূত্র: গণমাধ্যম।













