ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জ থানায়  মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে  মায়ের অভিযোগ

আশরাফুল সিজান, মোহনগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত : ০১:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ১১৯৬ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মোহনগঞ্জ প্রতিনিধিঃ-আশরাফুল সিজান: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার (৭ং ইউনিয়ন পরিষদ) গাগলাজুর গ্রামের আব্দুল আওয়াল মবিন (৩৫) নামে  মাদকাসক্ত এক ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে  থানায় অভিযোগ করেছেন তার মা।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে উপজেলার গাগলাজুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফার স্ত্রী হেলেনা বেগম নিজেই বাদি হয়ে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মাদকাসক্ত ছেলে আব্দুল আওয়াল মবিন দীর্ঘদিন ধরে মদ-গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছে। এলাকার বিভিন্ন লোকজনের সাথে খারাপ আচরনসহ ঝগড়া-ঝাটি করে সে। এমনকি তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন  লোকজনের সাথে মারামারি  করার অপরাধে থানায় একাধিক অভিযোগও  রয়েছে।

এ অবস্থায় মবিন বেশ কিছুদিন ধরে মাদকের টাকাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে তার মা হেলেনা বেগমসহ পরিবারের লোকজনের উপর নানাভাবে অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। এমনকি পরিবারের লোকজন তার কথার অবাধ্য হলে সে তার মাসহ পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালমন্দ করত এবং ঘরের  আসবাবপত্র ভাংচুর করত। এমনকি সে তার মাসহ পরিবারের লোকজনদেরকে মারধোর করারও চেষ্টা করে।

এ অবস্থায় আজ রবিবার দুপুরে নিরুপায় হয়ে তার মা হেলেনা বেগম নিজেই মোহনগঞ্জ থানায় এসে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্য  মো, আব্দুল আহাদ খান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন, এ ব্যাপারে তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
আরও পড়ুন: দেশে করোনায় ঊর্ধ্বমুখী মৃত্যুর হার

নিউজটি শেয়ার করুন:

ফেসবুকে আমরা

মোহনগঞ্জ থানায়  মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে  মায়ের অভিযোগ

প্রকাশিত : ০১:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১