ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে ৩১ জুলাই পর্যন্ত

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ৭৫৬ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৭দিন বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। তবে ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

গত ১৩ জুলাই(মঙ্গলবার) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থলসীমান্ত বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সীমান্ত বন্ধের এ সময়ে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা বেনাপোল, আখাউড়া, হিলি, দর্শনা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতির অবনতি হলে গত ২৬ এপ্রিল থেকে দেশটির স‌ঙ্গে সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে দেয় বাংলা‌দেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এরইমধ্যে নতুন করে ফের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে তা আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:
ট্যাগস :

ফেসবুকে আমরা

বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে ৩১ জুলাই পর্যন্ত

প্রকাশিত : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১