ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৯:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৮৮৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মাসাতের জন্য প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকতে অধিদপ্তারাধীন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অজ্ঞাত এক ব্যক্তি (প্রোফাইল নাম: Md Sohel Khan https://www.facebook.com/md.sohel.khan. 299593) ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যার ও সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা করে।

এই ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখানোর মাধ্যমে আর্থিকভাবে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব দেয় যার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়। এ বিষয়টি দাপ্তরিকভাবে রেকর্ডভুক্ত করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে অর্থ বিভাগের বিএসিএস অ্যান্ড আইবাস ডাবল প্লাস স্কিম কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

এমন পরিস্থিতিতে, ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারের সুরক্ষা নিশ্চিতকরতে এবং নিরবচ্ছিন্নভাবে ভাতা দেয়ার স্বার্থে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে এমন কোনো প্রস্তাব প্রাপ্তি বা যোগাযোগের চেষ্টাকে এড়িয়ে চলার জন্য অধিদপ্তারাধীন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন:
ট্যাগস :

ফেসবুকে আমরা

ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৯:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫