সংবাদ শিরোনাম :
চিত্রনায়ক ফারুক আইসিইউতে
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৭:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ১০৬৮ বার পঠিত
চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান (ফারুক) হঠাৎ করে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আইসিউতে নেয়া হয়েছে বলে জানা যায়।
অভিনেতার ভাতিজি রুম্পা গণমাধ্যমে জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক।নিয়মিতই চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।সবকিছু ঠিকঠাক ছিল।কিন্তু শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না।ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়।
এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা।













