যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ৯ এপ্রিল ঢাকা আসছেন
- প্রকাশিত : ১০:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ৮৮৫ বার পঠিত
দেশের জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকা আসবেন।
জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা সব সময় সামনের সারিতে থাকে ঢাকা।চলতি বছরের ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে জলবায়ু শীর্ষ সম্মেলন।এ সম্মেলনের আগে অগ্রাধিকারের বিষয়বস্তু ঠিক করতে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি।
তবে এখনো তার সফরসূচি চূড়ান্ত করা হয়নি।ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
আরও পড়ুন: আগামী ১১ এপ্রিলের পর থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ ঘোষণা
সূত্র: গণমাধ্যম।














