ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সকল জেলায় ই-পাসপোর্ট চালু হবে ১০ নভেম্বর

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ১১৬২ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

বাংলাদেশের ৪৭টি জেলায় ই-পাসপোর্ট সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।দেশের ৬৪টি জেলায় আগামী ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।

বিজ্ঞাপন

আজ সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।

বৈঠকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষার আগে ডোপ টেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।বৈঠকে জানানো হয় ‘ডোপ টেস্ট বিধিমালা ২০২০’ প্রণয়ণের কার্যক্রম চলমান রয়েছে।

আসন্ন বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন:
ট্যাগস :

ফেসবুকে আমরা

সকল জেলায় ই-পাসপোর্ট চালু হবে ১০ নভেম্বর

প্রকাশিত : ১০:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০