সংবাদ শিরোনাম :
১৯ মার্চ ৪১তম বিসিএস পরীক্ষা
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৯:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ৯৫০ বার পঠিত
১৯ মার্চ ৪১তম বিসিএস পরীক্ষা
চলতি মাসের ১৯ তারিখে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়ার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
৩রা মার্চ (বুধবার) পিএসসিতে এক অনির্ধারিত সভায় যথাসময়ে এই পরীক্ষা নেয়ার মত দেয়া হয়।পরীক্ষা পেছানোর বিষয়ে এই সভায় কোনো আলোচনা হয়নি।
৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ২৭ নভেম্বর।এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে জানানো হয়।এই বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে।এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেয়া হবে।
আরও পড়ুন: মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দুর্নীতি দমনের নতুন চেয়ারম্যান
সূত্র: গণমাধ্যম।













