৫৪১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ (পিএসসি)
- প্রকাশিত : ০৯:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১০১৭ বার পঠিত

৫৪১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ (পিএসসি)
৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ কম থাকায় ৬ হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি।এদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৫ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা কর্মকর্তা/সমমান পদে ১১১ জন, কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পদে ৬২ জন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার পদে ৩৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী(পুর) পদে ৮৫ জন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জনসহ ৫৩টি ক্যাটাগরিতে মোট ৫৪১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।
ফলাফল: www.bpsc.gov.bd এবং http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে দেখা যাবে।














